শনিবার ২৮শে নভেম্বর ২০২৬ | ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন ভার্সন

২৮শে সেপ্টেম্বর ২০২৪

ক্রিকেট

সাকিবে নিভে গেল শেষ দেউটিও

মেহেদী হাসান

‘একে একে শুখাইছে ফুল...নিবিছে দেউটি।’

মাইকেল মধুসূদন দত্তের ‘প্রথম সর্গ’ কবিতার লাইন। বিভিন্ন প্রসঙ্গে ও আঙ্গিকে লাইনটি বহুল ব্যবহৃত। এই লেখারও উদ্দেশ্য একই। চাইলে কবিতার নামের সঙ্গেও ব্যাপারটি মিলিয়ে ফেলা যায়। দেশের প্রথম টি–টোয়েন্টিকে যদি ‘প্রথম সর্গ’ ভেবে নেওয়ার কল্পনাশক্তি থাকে, তবে সেই প্রথম সর্গের সব ‘ফুল’ই একে একে শুকিয়ে ঝরে পড়েছে। ‘নিবিছে’ সব দেউটিও।

প্রশ্ন হলো, হঠাৎ এ প্রসঙ্গ কেন আর কেনই–বা অন্য কোনো প্রসঙ্গে লেখা মধুকবির কবিতাকে টেনে এনে দেশের প্রথম টি–টোয়েন্টির সঙ্গে মেলানো? আসলে বিরহ দহন মুহূর্তে গদ্য নয়, পদ্যের রসই তো অনুভূতিগুলো বেশি করে জাগিয়ে তোলে। গত পরশু কানপুরে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের টি–টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করার সেই মুহূর্ত অনেক ভক্তের জন্যই ভেতরে ভেতরে পোড়ার শুরুও।

সাকিব বলেছেন, পরবর্তী সময়ে বিসিবি চাইলে দলের প্রয়োজনে তিনি ফিরতেও রাজি আছেন। কিন্তু সেই পরবর্তী সময় কবে আসবে কিংবা আদৌ আসবে কি না অথবা সেই ফেরাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে কি না—৩৭ বছর বয়সী সাকিবকে সামনে রেখে এর সবকিছুই প্রশ্নবিদ্ধ। আর অবসরের ঘোষণা যেহেতু দিয়েছেন, তাই এখন বলাই যায়, দেশের হয়ে প্রথম টি–টোয়েন্টিতে খেলা ক্রিকেটারদের মধ্যে শেষ ‘দেউটি’ও নিভে গেল। কিংবা শুকিয়ে গেল শেষ ফুলটিও!

সাকিবের অবসর ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে প্রথম টি–টোয়েন্টি খেলা সেই দলটির সবাই ‘অতীত’ হয়ে গেলেন।

১৮ বছর এখনো পুরো হয়নি। দিনপঞ্জির হিসাবে ১৮ বছর হতে এক মাসও নেই। আজ যেহেতু ২৯ সেপ্টেম্বর আর ২০০৬ সালে সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২৮ অক্টোবর। কোন ম্যাচ? এ প্রশ্নে কেউ কেউ নারাজও হতে পারেন। বাংলাদেশ ক্রিকেটে এমন কিছু ভক্তও আছেন, যাঁদের কোন ম্যাচ কবে অনুষ্ঠিত হয়েছে, সেসব দিন–তারিখও মুখস্থ। তাই শুধু এটুকু বলা ভালো, বাংলাদেশ দলের প্রথম আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ। ভেন্যু খুলনা, প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে এবং বাংলাদেশ ৪৩ রানে জিতেছিল। মনে আছে নিশ্চয়ই?


এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
প্রিন্ট সর্বাধিক