শনিবার ২৮শে নভেম্বর ২০২৬ | ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন ভার্সন

২৯শে সেপ্টেম্বর ২০২৪

ফুটবল

মেসির গোলে কোনোমতে ড্র মায়ামির

খেলা ডেস্ক

প্রতিপক্ষের মাঠে টানা দুই ড্রয়ের পর আজ জয়ের আশা নিয়েই ম্যাচ দেখতে বসেছিল ইন্টার মায়ামির সমর্থকেরা। ম্যাচটি যে ছিল তাদের ঘরের মাঠে। কিন্তু ফ্লোরিডার ফোর্ট লডারডেলেও ড্র নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি। শার্লটের বিপক্ষে পিছিয়ে পড়েও কোনোমতে তারা ড্র করতে পেরেছে লিওনেল মেসির গোলে।

টানা তিন ড্রয়ের পরও অবশ্য মায়ামির কোনো ক্ষতিবৃদ্ধি হয়নি। তারা এখনো মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার শীর্ষে আছে, শীর্ষে আছে সাপোর্টার্স শিল্ডের পয়েন্ট তালিকায়ও। আর মেজর লিগ সকারের প্লে-অফে তো আগেই জায়গা নিশ্চিত করেছেন মেসিরা।

নিজেদের মাঠে আজ ম্যাচের শুরু থেকে মায়ামি একটু ঢিলেঢালা ফুটবলই খেলেছে। এরই সুযোগ নিয়ে শার্লট মায়ামির মাঠে ম্যাচের ৫৭ মিনিটে এগিয়ে যায়। গোল খাওয়ার পর যেন কিছুটা জেগে ওঠে মায়ামি। গোল খাওয়ার ঠিক পরের মিনিটেই জদি আলবার কর্নার থেকে মেসি দুর্দান্ত এক হেড করেছিলেন। কিন্তু আর্জেন্টাইন মহাতারকার প্রচেষ্টা ঠেকিয়ে দেন শার্লট গোলকিপার।

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
প্রিন্ট সর্বাধিক