ষষ্ঠ কিংবা সপ্তম শ্রেণিতে স্কুলের সেলাই পরীক্ষায় উলের মোজা বুনতে দিয়েছিল। ভেবেছিলাম, চাপ নেই, উল তো আমি বুনতেই পারি। বুনেও ছিলাম। কিন্তু সেলাই শিক্ষকের কাছে উলের এক পাটি রঙিন মোজা যখন জমা দিতে গেলাম, আবিষ্কার হলো, মোজার মাঝামাঝি দুটো ঘর পড়ে গেছে। এই যা, আর তো সময় নেই।