শনিবার ২৮শে নভেম্বর ২০২৬ | ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন ভার্সন

৭ই জানুয়ারি ২০২৫

জরুরি সেবায় ফোন, খেলনা দেখতে চলে এল পুলিশ

বাংলাদেশে পুলিশে জরুরি সেবা পেতে আমরা কল করি ৯৯৯ নম্বরে। নিউজিল্যান্ডের জরুরি সেবার নম্বর হলো ১১১। নিউজিল্যান্ডের সেই কল সেন্টার প্রতিদিনের মতো ব্যতিব্যস্ত। বরাবরের মতো একটি কল এল কল সেন্টারে। কলটি রিসিভ করে সেখানকার নারী ডিসপ্যাচার নিজের পরিচয় দিয়ে জিজ্ঞেস করলেন, ‘আপনার কি কোনো জরুরি সাহায্য প্রয়োজন?’

ওপাশ থেকে ‘হাই’ বলে সম্বোধন করল নিতান্তই একটি শিশু। এবার নারী ডিসপ্যাচার খুবই আন্তরিক সুরে জিজ্ঞেস করলেন, ‘কী খবর?’ শিশুটি কাঁচুমাচু হয়ে বলল, ‘আমি কি তোমাকে কিছু বলতে পারি?’


এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
প্রিন্ট সর্বাধিক