শনিবার ২৮শে নভেম্বর ২০২৬ | ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন ভার্সন

২৫শে নভেম্বর ২০২৪

বোর্ডার-গাভাস্কার ট্রফি

‘কোহলির আমাদেরকে দরকার নেই, আমাদের তাকে প্রয়োজন

ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রিত বুমরাহর মতে, নিজের খেলাটা খুব ভালো বোঝেন কোহলি , গাজীপুর

অস্ট্রেলিয়া সফরের আগে ভিরাট কোহলির ফর্ম নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। পার্থে প্রথম ইনিংসে তার ব্যর্থতায় তা উচ্চকিত হয় আরও। তবে, দ্বিতীয় ইনিংসে দারুণ এক সেঞ্চুরিতে ব্যাট দিয়েই এসবের জবাব দেন ভারতীয় ব্যাটিং গ্রেট। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অভিজ্ঞ সতীর্থকে তাই ম্যাচ শেষে স্তুতির জোয়ারে ভাসাতে ভোলেননি জাসপ্রিত বুমরাহ।

ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কের মতে, নিজের খেলাটা খুব ভালো বোঝেন কোহলি। তার মতো একজনকে দলের সবসময় প্রয়োজন বলে মনে করেন অভিজ্ঞ পেসার বুমরাহ।

আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর কাটিয়ে দিয়েছেন কোহলি। একশর বেশি টেস্ট খেলে রান করে ফেলেছেন ৯ হাজারের বেশি। পার্থের সেঞ্চুরিটি এই সংস্করণে তার ৩০তম। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তার শতকের সংখ্যা ৮১।

https://www.youtube.com/embed/Nnd641CP1k8?showinfo=0

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
প্রিন্ট সর্বাধিক