শনিবার ২৮শে নভেম্বর ২০২৬ | ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন ভার্সন

৩০শে ডিসেম্বর ২০২৪

খাবার টেবিলে হাসি-আনন্দ ছিল দুই মেয়ে ও স্বামীর সঙ্গে রিহাবের শেষ স্মৃতি

আরিফুর রহমান

Author

লেবাননে ইসরায়েলি বাহিনীর বোমা থেকে বাঁচতে গত বছর প্রথমবার নিজ বাড়ি ছেড়ে পালিয়েছিলেন রিহাব ফাউর। কিছুদিন পর তিনি আবার পালাতে বাধ্য হন। এভাবে গত এক বছরে চারবার ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। আর এ সময়ের মধ্যে তিনি কখনো লেবাননের কোথাও নিরাপদ বোধ করেননি।

রিহাবের বাস্তুচ্যুত হওয়ার দুঃসহ যাত্রার শুরু ২০২৩ সালের ৭ অক্টোবরের পর, যখন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে আক্রমণ করেছিল। এ আক্রমণের প্রতিশোধ নিতে ওই দিনই গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েল, যা আজও থামেনি।

ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালায়। জবাবে ইসরায়েলও লেবানন সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা করে। বেশ কয়েক মাস ধরে চলে পাল্টাপাল্টি হামলা। এরপর চলতি বছরের সেপ্টেম্বরে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল। বিমান থেকে গোলা নিক্ষেপ ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি দেশটি শুরু করে স্থল অভিযানও। এক বছরের বেশি সময় ধরে লেবাননে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন কয়েক হাজার মানুষ।


এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
প্রিন্ট সর্বাধিক