শনিবার ২৮শে নভেম্বর ২০২৬ | ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন ভার্সন

৩০শে ডিসেম্বর ২০২৪

ফিরে দেখা ২০২৪

হিজবুল্লাহকে হারাতে না পেরে ইসরায়েলের যুদ্ধবিরতি, কার কত লাভ–ক্ষতি

আরিফুর রহমান

Author

‘(যুদ্ধ থামিয়ে) নিজের জায়গায় ফিরে আসো, এটা তোমার উপস্থিতিকেই শুধু আরও মহৎ ও শক্তিশালী করবে। ফিরে আসো, শহীদের রক্তেভেজা মাটি স্পর্শ করো। এখানকার ডুমুর ও জলপাই বরণ করো’—হিজবুল্লাহর প্রতি এ আহ্বান ছিল লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির। তিনি যেদিন এই আহ্বান জানান, সেই ২৬ নভেম্বরই লেবাননের সশস্ত্র সংগঠনটির সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করেছে আগ্রাসী দখলবাজ ইসরায়েল।

তবে এ যুদ্ধবিরতির আগে টানা ১৪ মাস ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করে গেছে হিজবুল্লাহ। ইসরায়েলের হামলায় জীবন দিতে হয়েছে সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহসহ শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকে। ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় প্রাণ গেছে আরও অন্তত ৩ হাজার ৮০০ জনের, আহত প্রায় ১৬ হাজার। বাস্তুচ্যুত মানুষের সংখ্যাও নেহাত কম নয়, ১২ লাখ। লড়াইয়ে এক লাখের কাছাকাছি বাড়িঘর ও অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।


এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
প্রিন্ট সর্বাধিক