৪ঠা জানুয়ারি ২০২৫
হজের প্রস্তুতি: কী করতে হবে
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৪ জুন পবিত্র হজ হতে পারে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে। মিনা, আরাফাহ, মুজদালিফা, হারাম শরিফ ও তৎসংলগ্ন সাফা-মারওয়া পাহাড়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। এ জন্য হজ করতে বিভিন্ন দেশের মানুষকে সৌদি আরবে যেতে হয়। সৌদিতে যেতে দরকার বৈধ পাসপোর্ট ও হজ ভিসা। ২০২৫ সালে হজ করতে ওই বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকতে হবে।
চলতি বছরের ১ অক্টোবর থেকে শুরু হয় ২০২৫ সালের হজ নিবন্ধন, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ঢাকা হজ অফিস, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম, বিভাগীয় ও জেলা কার্যালয়ে প্রাক্-নিবন্ধন ও নিবন্ধন করা যাবে।
হজে যাওয়ার মাধ্যম
বাংলাদেশ থেকে দুটি মাধ্যম-সরকারি ও বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ করা যায়। এ বছর হজে যেতে প্রথমে প্রাক্-নিবন্ধন এবং পরে প্রাথমিক ও সবশেষে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। ঢাকা হজ অফিস, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম, বিভাগীয় ও জেলা কার্যালয়ে প্রাক্-নিবন্ধন ও নিবন্ধন করা যাবে। এ ছাড়া, হজের কলসেন্টার ১৬১৩৬ নম্বরে ফোন করে e-Hajj BD মোবাইল অ্যাপ কিংবা www.hajj.gov.bd এই ওয়েব পোর্টালে লগইন করে নিবন্ধন করা যাবে।










