৪ঠা জানুয়ারি ২০২৫
সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে: ইসলামী আন্দোলন
সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির (চরমোনাই পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ‘সুন্দর দেশ গড়ার একমাত্র রক্ষাকবচ ও তার নীতি-আদর্শের নাম হলো ইসলাম। আর এই সুন্দর দেশ পরিচালনার জন্য নির্বাচন হতে হবে পিআর সিস্টেমে। ব্যবসা করতে হলে পুঁজি দরকার। পুঁজি খাটাবেন না অথচ ব্যবসায় খুব লাভ হবে, এটা অকল্পনীয়, সেটা সম্ভবও নয়।’
আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিম এ কথা বলেন।










